ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় নৌকা প্রতীকের জনসভা, শহরে আ’লীগের প্রার্থী রবির গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 22:31

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সদর উপজেলার ঝাউডাঙ্গায় নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে স্থানীয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ’৭০ সালের মতো দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আপনারা নৌকায় ভোট দিন। আমি আপনাদের উন্নয়ন উপহার দেব। এবারের নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয় মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, জনগণের বিজয়। দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে বলেই নৌকার জোয়ার বইছে।’
জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
এদিকে, সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের নিউ মার্কেট মোড়সহ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা-২ আসনের নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ও দোকানে দোকানে যান নৌকা প্রতীকে ভোট চেয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *