ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার দমদমে আ.লীগের কর্মীসভা

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 21:16

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপির দিনব্যাপী নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ধারাবাহিক কর্মীসভার অংশ হিসেবে উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দমদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সরকারের উনয়নের কথা তুলে ধরে বলেন, আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আনছার আলী, আব্দুল মাজেদ বিশ্বাস, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসলামুল আলম, ইউপি সদস্য আব্দুল মাজেদ, মোখলেছুর রহমান, ইউপি সদস্য আসলাম আলী দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুনছুর আলী, শাহাজান কবীর, শেখ আব্দুল আহাদ, মোজাফফর হোসেন, মনিরুল ইসলাম, কিসমত আলী, মতিয়ার রহমান, আনারুল ইসলাম।
সভা পরিচালনা করেন যুবলীগ নেতা সাইফুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *