সাতক্ষীরা-১ আসনে জাপা প্রার্থীর প্রচার গাড়ি ভাঙচুর, মাইকসেট ছিনতাই
নিউজ ডেস্ক: সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতের নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম জানান, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেকমন্ত্রী সৈয়দ দিদার বখতের নির্বাচনী প্রচার চলছিলো। এমন সময় নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর নেতৃত্বে তিনটি মোটর সাইকেলযোগে এসে অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা চালিয়ে প্রচারগাড়ি ভাঙচুর করে মাইকসেট ছিনতাই করে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply