শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের পক্ষে দুস্থদের জন্য শীতবস্ত্র সংগ্রহ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের জন্য শীতবস্ত্র সংগ্রহ করা হচ্ছে। চলমান কর্মসূচি হিসেবে শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় শীতবস্ত্র ও উপকরণ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। কর্মসূচিটি আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর পরিচালক গাজী আল ইমরান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সংসদের সভাপতি আনিসুজ্জামান আনিস, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু, রাম মন্ডল, সিডিওর সংগঠক গাজী আব্দুল আলিম, যুবলীগ নেতা আহসান, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সিডিওর আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য সচিব আব্দুল আলিম, আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী, আকতার হোসেন, জগবন্ধু কয়াল, কাশিমাড়ি ইউনিট সভাপতি হুমায়ুন কবির, বুড়িগোয়ালীনি ইউনিটের সাধারণ সম্পাদক ইসহাক হোসেন, আবু তাহের, তানভীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাগো যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও যুব সংগঠক শেখ ফারুক হোসেন।

Leave a Reply