শ্যামনগরে শিখন বিনিময় সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা হলরুমে স্ট্রম ফাউন্ডেশনের সহযোগিতায় সাসের আয়োজনে মর্যাদা ও দায়িত্বশীলতার সাথে আর্থ সামাজিক ক্ষমতায়ন (সিড্স) প্রকল্পের শিখন বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠন আনিসুর রহমান মল্লিক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক, নবযাত্রা প্রকল্পের জাকির হোসেন প্রমুখ।
সভায় শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, কাশিমাড়ী, শ্যামনগর সদর ও ঈশ্বরীপুর ইউনিয়নে ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত সাস কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কর্মকা-ের বিবরণ দেন সাসের উপজেলা কো-অর্ডিনেটার সুলতা সাহা।
সভা শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাসের জেলা সমন্বয়কারী ওবায়দুল হক।

Leave a Reply