শিমুলবাড়িয়ায় আ’লীগের আলোচনা সভা
জিএম আজিজুল ইসলাম, ফিংড়ি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া বাজার চাদনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম।
বিশেষ অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, যুগ্ম সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, সদস্য সজিব হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি সঞ্জিব কুমার, সাধারণ সম্পাদক জয়নাল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

Leave a Reply