ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় নৌকা প্রতীকের জনসভায় এমপি রবি: ভোট যুদ্ধে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 21:28

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ভোমরায় বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে জয়যুক্ত করতে হবে। এজন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো সরকার প্রধান করতে হবে। তাহলে গ্রাম হবে শহর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, জেলা ছাত্ররীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী প্রমুখ। জনসভা পরিচালনা করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *