ভাড়াশিমলায় ডা. শহিদুল আলমের গণসংযোগ
আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শহিদুল আলম শনিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ ও বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
দিনের শুরুতে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা মোড়, ব্রজপাটুলিয়া, শুইলপুর, বাগবাটি, দাতপুরসহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
পরে ডা. শহিদুল আলম দাঁতপুর ৪ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। গণসংযোগকালে ডা. শহিদুল আলমের সফরসঙ্গী ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আশাশুনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সেলিম আহম্মেদ প্রমুখ।
গণসংযোগ শেষে ডা. শহিদুল আলম নলতা অফিসে আশাশুনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

Leave a Reply