বিজয় দিবসে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কর্মসূচি
কালিগঞ্জ প্রতিনিধি: বিজয় দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা ইউনিটের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সকাল ৭টায় বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৭টা ৩০ মিনিটে শহীদ বীর মুক্তিযোদ্ধা ইউনুসের কবর জিয়ারত, ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় বিজয় র্যালিসহ উপজেলার জাতীয় অনুষ্ঠানে যোগদান, দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী ও মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে আলোচনা সভা, দুপুর ১টায় জোহরের নামাজের বিরতি ও স্থানীয় থানা জামে মসজিদে সকল শহীদ মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি অগ্রগতি কামনায় মিলাদ অনুষ্ঠান, দুপুর ২টা ৩০ মিনিটে প্রীতিভোজ, বিকেল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা (উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা সমন্বয়ে সুধী একাদশ), সন্ধ্যা ৬টায় আলোচনা সভা- ‘ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ’, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply