দেবহাটায় দক্ষতা উন্নয়ন সভা
দেবহাটা প্রতিনিধি: প্রতিবন্ধীদের অধিকার ক্ষমতায়ন ও নেতৃত্ব দানের উপর ডিআরআরএর ডিপিও সদস্যদের দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেসরকারি সংস্থা ডিআরআরএর আয়োজনে লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগিতায় হাদিপুর কেন্দ্রে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্যামনগর, কালিগঞ্জ উপজেলার ২৫ জন ডিপিও সদস্য অংশগ্রহণ করেন।
সভা পরিচালনা করেন ডিআরআরএর ডেপুটি ম্যানেজার জিএম আনজির হেসেন। প্রতিবন্ধীদের অধিকার ও নেতৃত্ব দানের উপর বিভিন্ন আলোচনা করেন প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষ, ঢাকা অফিসের অপারেশান ম্যানেজার শামিম আহম্মেদ। সভায় সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার প্রতাপ কুমার পাল।

Leave a Reply