ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বুদ্ধিজীবী দিবস পালন

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:21

তালা প্রতিনিধি: তালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
তালা মহিলা ডিগ্রী কলেজে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে ইংরেজী বিভাগের প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ইতিহাস বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নন্দী দীপংকর, শিক্ষক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরুণ কুমার সরকার, ইংরেজি বিভাগের প্রভাষক শুভেন্দ্র চক্রবর্তী প্রমুখ।
এদিকে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন শহীদ মক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, অচিন্ত্য সাহা, লক্ষণ চন্দ্র রায়, বিদ্যাসাগর সরকার, কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মঞ্জুয়ারা খাতুন, শাহবাজ সুলতানা, শামারুল ইসলাম, কলেজের শিক্ষক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *