ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় পৌর কর্মচারীসহ ৮ জন গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 21:07

যশোর অফিস: চৌগাছায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত কর্মী সন্দেহে মাসুদ আহমেদ নামে এক পৌর কর্মচারীসহ ৮ বিএনপি-জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। মাসুদ আহমেদ চৌগাছা পৌরসভার টিকাদানকারী।
আটক অন্যরা হলেন চৌগাছা পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি ও ধানের শীষের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন খান, জগদীশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সহ-অধ্যাপক ড. মাহবুবুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি তুহিনুর রহমান, চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও জেটিকেইউ দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ার হুসাইন, সাঞ্চাডাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল খালেক, রঘুনাথপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাহাজ উদ্দিন।
জামায়াত নেতাদের শুক্রবার সন্ধ্যার পর উপজেলা বিভিন্ন স্থান থেকে এবং বিএনপি নেতা সাজ্জাদ হোসেনকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসএম আকিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *