ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার সাংবাদিক আনিছুরের নামে মামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:51

সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, দৈনিক বাংলাদেশের খবর এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং দৈনিক দৃষ্টিপাত ও লোকসমাজের কলারোয়া উপজেলা প্রতিনিধি কাজিরহাট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মারামারির মামলা হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাব এই মামলায় তাকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃপক্ষ অনুসন্ধানে জানতে পেরেছে যে, শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাজারে যে মারামারির ঘটনার কথা বলা হয়েছে সে সময় কেএম আনিছুর রহমান সাতক্ষীরা থেকে কলারোয়ায় রিপোর্টিংয়ের জন্য যাওয়া বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে ছিলেন। এক সঙ্গে ঘণ্টা দুয়েকের মতো থাকার পর সাতক্ষীরার সাংবাদিকরা যখন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও থানার ওসি মারুফ আহম্মদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলে সাক্ষাতকার নিচ্ছিলেন তখনও আনিছুর রহমান তাদের সাথে ছিলেন। দুপুরের পর সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব শেষ করে ফিরে যান। তিনি পুরো সময় সাংবাদিকদের সাথে কাটানোর অকাট্য প্রমাণ থাকার পরও কেন কিভাবে বা কোন মহলের ইঙ্গিতে সাংবাদিক আনিছুর রহমানের বিরুদ্ধে মারামারির মামলা হলো তা বিস্ময়কর। সাতক্ষীরা প্রেসক্লাব বিশ্বাস করে যে, কোনো স্বার্থান্বেষী মহল পুলিশকে ভুয়া তথ্য দিয়ে তাকে মামলার আসামি করেছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল বারী এই মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে এ মামলা থেকে তার নাম প্রত্যাহার করে তাকে অব্যাহতি দেওয়ারও দাবি জানিয়েছেন। এই মামলা থেকে তার নাম প্রত্যহার করা না হলে সাংবাদিক নেতৃবৃন্দ বিভন্ন কর্মসূচি গ্রহণ করবে।
বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন প্রেসক্লাব নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *