আশাশুনিতে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘মানব কল্যাণে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি’ প্রতিপাদ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় আশাশুনি থানা সদর জামে মসজিদের সামনে অবস্থিত আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও মসজিদের সভাপতি মহিতুর রহমান এবং আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি স ম সেলিম রেজা মিলন।
এসময় উপস্থিত ছিলেন বাজার মসজিদের সাধারণ সম্পাদক শিক্ষক আসিব ইকবাল, প্রতিষ্ঠানের উদ্যোক্তা আশরাফুল ইসলাম, আসমাউল হুসাইন, মফিজুল ইসলাম, নাসির ফরহাদ, এম হাবিবুল্লাহ বিলালী, আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম বাপ্পী, সম্রাট, আছাদুল ইসলাম, মাহমুদ সরোয়ার শুভ, তারিকুল ইসলাম, রকিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হুসাইন, আব্দুল ওয়াদুদ, মহররম, অনুপম প্রমুখ। আর্তমানবতার কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানটি গরীব অসহায় দুস্থদের মাঝে প্রয়োজনীয় কাপড় বিতরণ করছে। এছাড়া সমাজে যাদের ঘরে ব্যবহার উপযোগী অপ্রয়োজনীয় কাপড় পড়ে আছে, তারা স্বেচ্ছায় সেগুলো রেখে যাচ্ছে।

Leave a Reply