বাঁশদহা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা: নৌকা প্রতীককে জয়যুক্ত করার প্রত্যয়
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সজাগ থাকলে নৌকার জয় নিশ্চিত। বিজয়ের মাস ডিসেম্বর, বিজয়ের নেতৃত্ব দিয়েছে নৌকা, বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো, শাহাজান আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনছার আলী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, আমিনুর রহমান, ফারুক হোসেন, আজহারুল ইসলাম, মাহবুবার রহমান, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন প্রমুখ।
সভা পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান। এসময় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply