সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের দিনভর গণসংযোগ
আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শহিদুল আলম দিনব্যাপী গণসংযোগ করেছেন। ‘পরিবর্তন চাইলে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্তি করতে ধানের শীষে ভোট দিন’ এই স্লোগানে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নলতা ইউনিয়নের বাবুরাবাদ, ঝায়ামারী, বিল কাজলা, কাশিবাটি, কাজলা, ইন্দ্রনগর, সেহারা, খানজিয়া, মাগুরালী এলাকায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। এছাড়া বিকেলে চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি, ঘুষুড়ী, রাজাপুর, চাঁদখালী, উজিরপুর বাজারে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
এসময় তার সফরসঙ্গী ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল আসলাম সিরাজ, কালিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল খালেক, আশাশুনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সেলিম আহম্মেদ, ছাত্রদলের চাম্পাফুল ইউনিয়ন সভাপতি শাকিল আহম্মেদ প্রমুখ।

Leave a Reply