সাতক্ষীরা-২ আসনে জাপা প্রার্থীর গণসংযোগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন।
শুক্রবার বিকালে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী বাজারে গণসংযোগ, লাঙ্গল প্রতীকের পোস্টার ও লিফলেট বিতরণকালে তিনি এই আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন কুশখালী ইউপি জাতীয় পার্টির সভাপতি মো আমিনুর রহমান, বৈকারী ইউপি জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গর হোসেন, সাবেক মেম্বর গোলাম রহমান, জাপা নেতা যথাক্রমে শাহাবুদ্দিন সাজু, ডাক্তার মোহাম্মদ আলফাজ আলী, আশরাফুল, মান্নান সরদার, ইয়াকুব আলী, ইয়াছিন আলী, আনারুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply