ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাটপাড়ায় ৮ দলীয় গাদন টুর্নামেন্ট

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 22:18

এম.আর মামুন, বল্লী: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ভাটপাড়ায় ৮ দলীয় গাদন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাটপাড়া আদর্শ যুব কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বল্লী ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, বল্লী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ভাটপাড়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ প্রমুখ।
খেলায় কাশেমপুর যুব সংঘ মুকুন্দপুর যুব একাদশকে ৩-০ ঘরে পরাজিত করে। ঐতিহ্যবাহী এ খেলায় চ্যাম্পিয়ন দলকে ১টি খাসি ছাগল ও রানার্স আপ দলকে ১টি ১৪ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাবলুর রহমান ও ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন মোখলেছুর রহমান।
গ্রাম বাংলার মানুষের চিত্ত বিনোদনের অন্যতম বাঙালি জাতির শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ গাদন (দাঁড়িয়া বাঁধা) খেলা দেখতে শত শত মানুষের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *