বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা
(গতকালের পর) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাতক্ষীরা জেলার গৌরবোজ্জ্বল অবদান আছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত ছাত্রসংগ্রাম পরিষদের মাধ্যমে সকল কলেজে ট্রেনিং এর পর ভারতে উন্নত আর্মস প্রশিক্ষণ গ্রহণ করে মুজিব বাহিনী/মুক্তিবাহিনী গঠন করে অসংখ্য যুদ্ধ পরিচালিত হয়। মুজিবনগরে স্থাপিত বাংলাদেশ সরকারের প্রথম অর্থ বাবদ কয়েক কোটি টাকা সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা প্রদান করেন। সাতক্ষীরার অসংখ্য যুদ্ধের মধ্য সাতক্ষীরার পাওয়ার হাউজ উড়িয়ে দেয়া ও দেবহাটার টাউন শ্রীপুরের যুদ্ধের কথা উল্লেখযোগ্য।
৭ জুন ১৯৭১ দেবহাটার টাউন শ্রীপুরের ঐতিহাসিক যুদ্ধে শহীদ হন কাজল, নাজমুল, নারায়ণ এবং আহত/পঙ্গু হন এরশাদ হোসেন খান চৌধুরী হাবলু ছাড়া আরও অনেকে। গণনাট্য পরিবেশনা দল মুক্তিযোদ্ধা/জনতাকে যুদ্ধে সাহস জোগানো, যেখানে তারিক আনাম খান, খায়রুল বাসার, এনামুল হক বিশ্বাস অবদান রাখেন (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply