দেবহাটায় রুহুল হকের পক্ষে শ্রমিকলীগের নির্বাচনী সভা
দেবহাটা (সদর) প্রতিনিধি: আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে বিজয়ী করতে নির্বাচনী সভা করেছে দেবহাটা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক। বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আকবর আলী, আনছার আলী, ইউপি সদস্য শাহানাজ পারভীন, সদর ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, যুগ্ন-সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

Leave a Reply