ধুলিহরে নৌকা প্রতীকের জনসভা: মহাজোটের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে জয়যুক্ত করার আহবান আ’লীগ নেতৃবৃন্দের
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন একযোগে সদর আসনে মহাজোট মনোনীত প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, নৌকায় ভোট দিলে দেশে কেউ গৃহহারা, দরিদ্র ও বেকার থাকবে না। নৌকা প্রতীক দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করে দেশকে আত্মনির্ভরশীল করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছে। দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের চলমান উন্নয়ন সুরক্ষার জন্য নৌকা প্রতীকের বিকল্প নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, কোন ভোদাভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন, নৌকার বিজয় নিশ্চিত করুন।
ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)।

Leave a Reply