তালায় বিএনপির প্রার্থী হাবিবের গণসংযোগ
সৌমেন মজুমদার, তালা: সাতক্ষীরা-১ আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমাদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে, প্রচার মাইক ভেঙ্গে দেওয়া হচ্ছে। লেবেল প্লেয়িং ফিল্ড করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি করেছিলাম, তিনি বলেছিলেন, মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, সাতক্ষীরাতে একটি মডেল নির্বাচন হবে, আর সেই লক্ষ্যে কাজ করছেন তারা। আমার বিশ্বাস অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তালা-কলারোয়ার মানুষ ঐক্যবদ্ধ। কতিপয় সন্ত্রাসীর কাছে তালা-কলারোয়ার মানুষ জিম্মি হতে পারে না। এ সময় তিনি আরো বলেন, আমাদের নামে নতুন মামলা দিয়ে নতুন করে আসামি করছে পুলিশ। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত পুলিশকে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য সহযোগিতা কামনা করি।’
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে তালার মাগুরার জয়নুদ্দীন (রা.) এর মাজার জিয়ারত করার পর মাগুরা বাজারে গণসংযোগের সময় তিনি এ সব একথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা, শেখ জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, এম মফিদুল হক লিটু, বিএনপি নেতা সোহরাব হোসেন, শহিদুল ইসলামসহ তালা-কলারোয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম আলতাফ হোসেন ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়লের কবর জিয়ারত করেন।

Leave a Reply