ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাভা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 21:12

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে এ ফলাফল প্রকাশ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আশরাফ হোসেন, নাসিমা পারভীন, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপঙ্কর বিশ্বাস, সঞ্জয় দাশ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডা. অসীম বিশ্বাস, সদস্য সমরেশ সরদার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *