কালিগঞ্জে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী।
উপজেলা সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা ও সাইদুজ্জামান জিকো, সাতক্ষীরা পৌর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।

Leave a Reply