Sunday, 6 September 2026

কালিগঞ্জে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 22:37

কালিগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কালিগঞ্জে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) প্রেসক্লাব হল রুমে দি-হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও পিস প্রেসার গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সুজন কালিগঞ্জ শাখার সভাপতি ও পিস প্রেসার গ্রুপের আ্যম্বাসেডর শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, বাসদ নেতা অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিচ প্রেসার গ্রুপের অ্যাম্বাসেডর সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, অ্যাম্বাসেডর মৌতলা ইউপি সদস্যা মাহফুজা খানম, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শম্পা গোস্বামী, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলা দেবী মল্লিক, শিক্ষক কনিকা সরকার, সাংবাদিক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শেখ আবু হাবিব, শেখ আব্দুল করিম, মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ইমরান আলী ও আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা’র পৃথক ৪টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সুজনের উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *