ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সভা

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:55

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হকের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু।
উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *