ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষের ভাগ্য পরিবর্তনে নৌকা মার্কায় ভোট দিন: আফিল উদ্দীন

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:08

শার্শা (যশোর) প্রতিনিধি: সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার যে দেশের উন্নয়ন করছে তা অনেকের চোখে ভালো লাগে না। তাদের মতে, দেশের মানুষ গরীব থাকবে। দরিদ্রদের লোন দিয়ে গরিবের রক্ত চুষে নিজেদের ভাগ্য গড়বে। নিজেরা টাকার পাহাড় বানাবে। যে কারণে উন্নয়ন দেখলে তাদের গায়ে জ্বালা ধরে।
তিনি আরও বলেন, আমরা চাই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন, উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। বর্তমান সরকার শোষিতের পক্ষে কাজ করছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। দেশ ক্রমান্বয়ে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শোষিত মানুষকে শোষণ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া- এটাই আমাদের লক্ষ্য।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার শার্শার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার গ্রাম গঞ্জে’র পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে পথসভা ও গনসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *