ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:51

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুলিয়ায় আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, মাধ্যমিক শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *