ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কর্মকৌশল নির্ধারণী কর্মশালায় বক্তারা :নিজ নিজ ধর্ম পালন করে জঙ্গিবাদকে দূরে সরিয়ে দিতে হবে

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:19

ডেস্ক রিপোর্ট: জঙ্গি দমনে বাংলাদেশের অনেক সফলতা রয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের এআইজি সহেলী ফেরদৌস বলেছেন, জঙ্গি নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এ জন্য পরিবারের সদস্যদের আচরণ যেমন দেখতে হবে তেমনি সমাজের সবার ওপর নজরদারি করতে হবে।
কমিউনিটি পুলিশ সদস্যরা এই কাজে অনেক বেশি সহায়তা করতে পারেন জানিয়ে তিনি বলেন, মানুষ যাতে জঙ্গি ও সন্ত্রাসের পথে না যায় সে জন্য কর্মকৌশল গ্রহণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে জঙ্গিরা
তাদের স্বার্থ হাসিল করতে চায় জানিয়ে তিনি বলেন, ইসলাম ও অন্যান্য ধর্মের বাণী যথাযথভাবে প্রচার করে সাধারণ মানুষকে জঙ্গিবাদ থেকে সরিয়ে আনতে হবে।
তিনি বলেন, শান্তির জন্য ধর্ম। সব ধর্মই শান্তির মূলমন্ত্র উল্লেখ করে তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালন করে জঙ্গিবাদকে দূরে সরিয়ে দিতে হবে। তিনি নারী শিক্ষা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়।
বুধবার সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শান্তি ও সম্প্রীতিতে নারী কর্মসূচির আওতায় জঙ্গিবাদ প্রতিরোধে কর্মকৌশল নির্ধারণী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা পুলিশ ও বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক’র শ্যামসুন্দর সাহা, জাতিসংঘ প্রতিনিধি আশুকা মুরাতা, রিতা রোজলিন কস্তা, শোয়াইবা রহমান, মো. রেজাউল ইসলাম, তিনজন সহকারি পুলিশ সুপার, তালা ও কালিগঞ্জের কমিউিনিটি পুলিশ সদস্যগণ এবং নারী নেতৃবৃন্দ।
কর্মশালায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন, স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থী ও শিশুদের নিয়ে কর্মসূচি পালন, ক্রীড়া ও সংস্কৃতির প্রতি মানুষকে আগ্রহী করে তোলা, ধর্মীয় উপাসনালয়ে জঙ্গি বিরোধী প্রচারণা
চালিয়ে এর ক্ষতিকর দিক তুলে ধরতে হবে। একই সাথে নিজ নিজ এলাকায় নতুন আগতদের সম্পর্কে তথ্য নিয়ে তা আইন শৃংখলা বাহিনীকে জানালে সুফল পাওয়া যাবে। হঠাৎ কারও মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক পরিবর্তনের পেছনে জঙ্গিবাদ আছে কিনা তাও খতিয়ে দেখার ওপর গুরুত্বরাপ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *