ঢাকাMonday , 10 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 10 December 2018, 10:38

বু‌ড়ি‌গোয়া‌লিনী প্রতিনিধি: শ্যামনগরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে বংশীপুর-রমজাননগর সড়ক থে‌কে তা‌দের আটক করা হয়।
আটককৃতরা হ‌লেন, শ্যামনগরের বাদঘাটার মাদকসম্রাট মো. মতিয়ার রহমান মতি (৪৫) এবং ভেটখালীর সোবহান ডাকাত এর স্ত্রী মাদকসম্রাজ্ঞী মাছুরা বেগম (২৮)।
পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্যামনগর থানার এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। আটক মতি ও মাছুরা বর্তমানে শ্যামনগর থানা হেফাজতে আছেন।
এএসআই রফিক বলেন, ইয়াবার পরিমাণ এই মুহূর্তে জানানো সম্ভব না। এ বিষয়ে অভিযান অব্যাহত র‌য়ে‌ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *