ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা গণফোরামের কমিটি গঠন: বাবুল আহবায়ক, বাপ্পি সদস্য সচিব

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:12

আলী নূর খান বাবুলকে আহবায়ক, নজরুল ইসলাম, এম এ জব্বার ও ডা জাহাঙ্গীর আলমকে যুগ্ম আহবায়ক এবং পংকজ কান্তি সরকার বাপ্পিকে সদস্য সচিব সাতক্ষীরা জেলা গণফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গণফোরাম জেলা শাখা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার মেয়াদ গত ২২ নভেম্বর উত্তীর্ণ হওয়ায় দলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে রোববার কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনূর খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ কান্তি সরকার (বাপ্পি), সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শাখার আহবায়ক শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. আলম, পৌর শাখার আহবায়ক মীর আজিজুর রহমান, সদস্য সচিব পৌল সাহা, শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কেএম মাহমুদুল হাসান, সদস্য সচিব নূর মোহাম্মদ গাজী, আশাশুনির আহবায়ক হাবিবুল্লাহ,মহিলা গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ফেরদৌসী খান ময়না, যুগ্ম আহবায়ক শিখা বালা মন্ডল, সদস্য সচিব নাজমা খাতুন প্রমুখ।
সভায় উপজেলা, পৌর ও জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে উল্লিখিত আহবায়ক কমিটি গঠন ও আগামী ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *