ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার সাথে ভোটের মাঠে লাঙল, মজা নিচ্ছে ‘ধানের শীষ’

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 22:47

এস.এম নাহিদ হাসান: সকল জল্পনা-কল্পনার অবসান হয়েছে। জানা গেছে সাতক্ষীরার চারটি আসনে কারা কোন দল বা জোটের হয়ে চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে অবর্তীণ হচ্ছেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের হিসাব-নিকাশে পাল্টে যেতে শুরু করেছে ভোটের চিত্র। কেউ হেসেছেন, কারো মুখ মলিন। মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে জোটের শরীকদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে।

সূত্র জানায়, সাতক্ষীরার চারটি আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হলেও মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছে। এর বিপরীতে সুবিধা নিতে উন্মুখ হয়ে আছে বিরোধী পক্ষ বিএনপির প্রার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে ভোটের চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, বিএনপির মো. হাবিবুল ইসলাম হাবিব ও জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত্, ইসলামী আন্দোলন বাংলাদেশের এফএম আছাদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুর রশিদ।
এই আসনে লড়াই হবে নৌকার প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও লাঙ্গলের প্রার্থী সৈয়দ দিদার বখতের মধ্যে (সকলেই উল্লিখিত প্রতীকের জন্য দল বা জোটের কাছ থেকে সুপারিশ প্রাপ্ত)। এই আসনে মহাজোটের ভোট ভাগ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
সাতক্ষীরা-২ আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে জামায়াতের মুহাম্মাদ আব্দুল খালেক, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকার।
তবে, এই আসনে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন দিলেও মহাজোটের ভোট খুব বেশি নৌকার বাইরে যাবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা-৩ আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হক, বিএনপির মো. শহিদুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক আলী সরদার। এই আসনে লড়াই হবে দ্বিমুখী।
তবে, সবচেয়ে জটিল সমীকরণ সাতক্ষীরা-৪ আসনে। এই আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে জামায়াতের গাজী নজরুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা, জাতীয় পার্টি মো. আব্দুস সাত্তার মোড়ল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম, ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মো. রবিউল ইসলাম জোয়াদ্দার।
এই আসনে মহাজোটের অতিরিক্ত দু’জন প্রার্থী ভোটের মাঠে চূড়ান্তভাবে থেকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগের প্রার্থী। যদিও জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সাত্তার মোড়ল ও বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা নৌকার খুব বেশি ভোট টানতে পারবে না বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *