ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুটি ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:16

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে নিম্ন মানের দ্রব্য সামগ্রী ব্যবহার ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। রোববার (৯ ডিসেম্বর) বিকালে শহরের পুরাতন সাতক্ষীরার ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালির মর্ডান ফুড প্রডাক্টসে এই অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালিতে অবস্থিত মডার্ন ফুড প্রডাক্টসে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান ও ইন্দ্রজীত সাহা অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে নিম্ন মানের খাদ্য সামগ্রী ব্যবহার ও ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে দশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির মালিক ভুল স্বীকার করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *