ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:33

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে তালা সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর আলম সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। তিনি বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে বিজয়ী করতে হবে। তালা উপজেলার ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ৩০ তারিখ নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় ছাত্রলীগের ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক, কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং স্কুল ছাত্রলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *