ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 22:11

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম’র সহযোগিতায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, নবযাত্রা প্রকল্প কালিগঞ্জ উপজেলার ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার, সমন্বয়কারী হাবিবুর রহমান, জেন্ডার অফিসার লায়লা আঞ্জুমান আরা-খানম, উপজেলা যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার জয়দেব দত্ত প্রমুখ।
পরে ৫টি ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তারালী ইউনিয়নের কনিকা সরকার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চাম্পাফুল ইউনিয়নের বনানী সমদ্দার, সফল জননী দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ছন্দা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকার মূল তুলে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ছফিরুন খাতুন ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় রোকেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *