ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আরব-আমিরাতে ডা. রুহুল হক

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:11

সযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে যোগদান করতে দেশটির রাজধানী আবুধাবি গিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
উল্লেখ্য, বিশ্বব্যাপী শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা ও ভ্যানসিন প্রদানকারী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও সংস্থার প্রায় ২০০ জন নীতি নির্ধারকের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি সভা ১০ ও ১১ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা ছিল। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *