ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় এমপি জগলুলের পক্ষে ভোট চেয়ে বৈঠক

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:43

কালিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের প্রার্থী এসএম জগলুল হায়দার এমপিকে একাদশ সংসদ নির্বাচনে আবারও বিজয়ী করতে নৌকায় ভোট চেয়ে সভা করেছে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার বিকেল ৪ টায় ধলবড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে খুব্দিপুর ডালখোলার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে ইউনিয়ন সভাপতি সজল মূখার্জী।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা, আওয়ামী লীগ নেতা এড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহছান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম সুরত আলী, উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *