ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় অস্ত্র গুলিসহ এক ব্যক্তি আটক

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 20:53

তালা প্রতিনিধি: তালা থানা পুলিশ আভিযান চালিয়ে দুটি ওয়ান শ্যুটারগান, ৩ রাউন্ড গুলি ও ১টি চাইনিজ কুড়ালসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক অনিমেষ উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে পুলিশ অনিমেষকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
তালা থানার পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অনিমেষ মন্ডলের বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান, একটি চাইনিজ কুড়াল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *