ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঘারপাড়ায় জামায়াতের আমির গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 21:23

যশোর অফিস: যশোরের বাঘারপাড়া উপজেলা জমায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দীন জানিয়েছেন, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির হায়দারের নামে ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রস্তুতি সভা শুরু হয়।
এ সভায় উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমানসহ নাসির হায়দারও উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। তার সাথে ভাইস চেয়াম্যান নাসির হায়দারও ওঠে যান। এরপর বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *