ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জে দেনার দায়ে দিনমজুরের আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:22

রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় দেনার দায়ে বিল্লাল সরদার (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। গত সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ ঘর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, দেনার দায়ে সে আত্মহত্যা করেছে। সে রাজগঞ্জ এলাকার হানুয়ার গ্রামের আলম সরদারের ছেলে এবং স্থানীয় একটি মুড়ির মিলের শ্রমিক। তার মাহফুজ (১০) ও জান্নাতি (৬) নামে দুটি সন্তান রয়েছে।
স্বজনরা আরও জানায়, বিকালে বিল্লাল সরদার রাজগঞ্জ বাজার থেকে নিত্য সামগ্রী সওদা করে বাড়ি আসে। এরপর সে তার ছেলেকে বলে আমি ঘুমাতে যাচ্ছি, আমার যেনো কেউ না ডাকে। কিছুক্ষণ পরে তার ছেলে ঘরের ভিতর বাবাকে ঝুলতে দেখে দৌড়ে তার মাকে ডেকে নিয়ে আসে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে তারা। মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *