ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে প্রয়াত কৃষকলীগ নেতা শফি কামালের কবর জিয়ারতে আ’লীগ নেতৃবৃন্দ

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:21

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সোমবার বিকালে শহীদ শফি কামালের কবর জিয়ারত ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ও উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৩ সালের ২৬ ডিসেম্বর নৌকার পোস্টার লাগানোর সময় দুর্বৃত্তদের হাতে কৃষকলীগ নেতা শফি কামাল শাহাদাৎ বরণ করেন।
পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি স্বপন ভট্টাচার্য্য। খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক শামছুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ফের আ’লীগ ক্ষমতায় না আসলে একদিকে যেমন দেশের চলমান উন্নয়ন থমকে যাবে, অপরদিকে বঙ্গবন্ধুর সৈনিকদের উপর চরম নির্যাতন আর হামলা চালাবে ষড়যন্ত্রকারীরা। এ কারণে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে প্রার্থনা করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জিন্নাহ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, এমএম নজরুল ইসলাম, উত্তম মিত্র, সুব্রত ব্যানার্জী, নাজমা খানম, অ্যাড. বশির আহম্মেদ খান, আতিয়ার রহমান, হাবিবুর ররহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *