ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:54

পাইকগাছা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাইকগাছার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সোলাদানার চারবান্দা শহিদ মিনার চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহসিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান। বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, আবুল বাশার বাবুল সরদার, নির্মল ঢালী, কুমুদ রঞ্জন ঢালী, বিমল সরদার প্রমুখ।
অপরদিকে, বিকালে গড়ইখালীর শান্তা মাদরাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশীদুজ্জামান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আওয়ামী লীগনেতা এসএম আয়ুব আলী, গাজী আজমল হোসেন, তুষার কান্তি মন্ডল, গাজী মিজানুর রহমান, আছাদুল ইসলাম সানা, আক্তার হোসেন গাইন, বিএম শফি, গাজী আব্দুল মাজেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *