ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে হত্যা মামলার আসামি পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 21:54

যশোর অফিস: যশোরে অন্তর ইসলাম (২৪) নামে এক যুবকের পা ভাঙ্গা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, সোমবার ভোর রাতে শহরের খড়কি স্টেডিয়ামপাড়া এলাকায় তিনি গণপিটুনির শিকার হয়েছেন। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে গুলিবিদ্ধ অন্তর বলছে, যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় চার দিন আটকে রাখার পর পুলিশ তাকে গুলি করেছে। অন্ত ইসলাম অন্তর উপশহর বি ব্লক ৩৬ নং সামাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া চৌকিদার নজরুল ইসলাম ঝন্টুর ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান জানিয়েছেন, বিমান বাহিনী কর্মকতাসহ তিনটি হত্যা মামলার এবং খাজুরাস্ট্যান্ডে রুমির ইজিবাইক ডাকাতি ও একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাতের ঘটনার আসামি অন্তর ইসলাম। সোমবার ভোর রাতের দিকে যশোর শহরের স্টেডিয়ামপাড়ার জিমনেসিয়ামের সামনে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে থামতে বললে পালানোর চেষ্টা করে। পরে গণপিটুনির শিকার হয়। পুলিশ খবর পেয়ে অন্তকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *