ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 12:32

ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১৪জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামালের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোনয়নপত্র অবৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের নজরুল ইসলাম, ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশজিত সাধু, মনোনয়নপত্রের তথ্য অসম্পূর্ণ থাকায় ন্যাপের মো. হায়দার আলী, ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান, ভোটের তথ্য ফরম অনুসারে না থাকায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে বাকী নয়জন প্রার্থী বৈধ বলে বিবেচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *