ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোলাম রেজার নামে দুই মামলা বিচারাধীন, ৪ কোটি ৯১ লক্ষ টাকার সম্পদ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 21:59

গাজী আসাদ: সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজার নামে ফৌজদারী আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মোট সাতটি মামলার মধ্যে তিনটি খারিজ ও দুটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তার ৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৮৩৩ টাকার অস্থাবর সম্পদ এবং ২৮ লাখ ৪০ হাজার টাকা স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এলএলবি’তে অনার্স করা এইচএম গোলাম রেজা পদাগঞ্জ কোল্ডস্টোর ও ই এম কর্পোরেমনের ম্যানেজিং ডিরেক্টর ও প্রোপাইটর।
হলফ নামা থেকে জানা যায়, তার বাৎসরিক আয় ২ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৯ টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৪২ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা, ব্যাংকে জমা ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা, ৫ লাখ টাকার শেয়ার, ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা পোস্টাল সেভিংস রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে ১৬ লাখ ৫ হাজার টাকার অকৃষি জমি ও অর্জনকালীন সম্পদ, ১১ লাখ টাকার দালান-আবাসিক ও বাণিজ্যিক সম্পদ ও এক লাখ ৩৫ হাজার টাকার অস্ত্র ও অন্যান্য সম্পদ রয়েছে।
তার স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক লাখ টাকা, মটরযান ৫ লাখ টাকার, ৩০ ভরি স্বর্ণ, ২ লাখ টাকার ইলেক্টনিকস সামগ্রী, ২ লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য ব্যবসায় ৩ লাখ টাকা রয়েছে। স্থাবর সম্পদ রয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *