ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কামালনগরে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 20:15

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে ড্রেন ও সিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ডিসেম্বর) পৌরসভার ০৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে এই কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, পৌরসভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, আব্দুল হান্নান, মো. আবুল কালাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, ফজলুর রহমান, মোন্তাজ সরদার, রফিকুল গাজী, সাদ্দাম হোসেন, মফিজুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ১২ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ কামালনগরে মোত্তালেবের বাড়ি হতে আব্দুস সামাদের বাড়ি হয়ে ইটাগাছা আবুলের বাড়ি পর্যন্ত ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *