ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হাসপাতালে সাড়ে ৩ কেজি ওজনের টিউমারের সফল অপারেশন

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 22:27

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিবি হাসপাতালে সাড়ে তিন কেজি ওজনের টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টিউমার যিনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলেন তিনি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের নুরুল ইসলাম কারিকরের ছেলে মাসুম বিল্লাল।
মাসুমের পরিবার জানায়, এই রোগ তার জন্মগত। দীর্ঘদিন যাবৎ সে এই রোগে কষ্ট পাচ্ছিল। শুক্রবার রাতে সাতক্ষীরা সিবি হাসপাতালে খুলনা মেডিকেল কলেজের সার্জারী অনকোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এই অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *