ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 30 November 2018, 20:49

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারকে একাদশ জাতীয় সংষদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী স ম জগলুল হায়দার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় সদস্য বাবলুর রহমান বাবলু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, সাবেক যুবনেতা আব্দুস সাত্তার, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তারেক বীন হায়দার রাজন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদউজ্জামান সাঈদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আল আমিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহিন হোসেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন লিটন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিন্টু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহাগ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ছাত্রলীগের সভাপতি দ্বীপ কুমার, সাধারণ সম্পাদক সিরাজ প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *