ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 20:34

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ-বিএনপিসহ রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জামায়াতের (স্বতন্ত্র) অ্যাডভোকেট গাজী এনামুল হক, আওয়ামী লীগের (স্বতন্ত্র) কামরুল হাসান বারী এবং জাগপার নিজাম উদ্দিন অমিত।
অন্যদিকে মণিরামপুর সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, বিএনপির (স্বতন্ত্র) মোহাম্মদ মুছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইবাদুল ইসলাম খালাশী, জাকের পার্টির রবিউল ইসলাম, জাতীয় পার্টির এমএ হালিম। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সিএ সন্তোষ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *