ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আনসার ভিডিপি সমাবেশ

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 21:25

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট নব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, প্রাক্তন প্রশিক্ষক জাহানারা খাতুন। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আনসার কমান্ডার আবু হানিফ, দলনেতা মিজানুর রহমান, লিটন গাজী, রেশমা খাতুন, কৃষ্ণা ব্যানার্জী ও হিমা সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *